আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম ব্যুরো

১৫ ফেব্রুয়ারি পর্যন্ত চট্টগ্রাম বন্দরের ধর্মঘট স্থগিত

চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ইজারা ও শ্রমিকদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক পদক্ষেপ প্রত্যাহারের দাবিতে চলমান ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। রোববার দিবাগত রাতে বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি প্রত্যাহার করে।

বিজ্ঞাপন

বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ও জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা হুমায়ুন কবির ও ইব্রাহিম খোকনের স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও আসন্ন রমজানে দ্রব্য মুল্যের বাজার স্থিতিশীল রাখার স্বার্থে চট্টগ্রাম বন্দরে চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত ঘোষণা করা হয়েছে। সোমবার সকাল ৮ টা থেকে সবাই কাজে যোগ দেবে। একই সাথে নৌ পরিবহণ উপদেষ্টা ও বিডা চেয়ারম্যান ঢাকায় এই সরকার আমলে বন্দরকে বিদেশিদের কাছে লিজ দেয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার যে ঘোষনা দিয়েছে এতে বন্দরের শ্রমিক কর্মচারীরা আশ্বস্ত হয়েছে। কিন্তু একই সাথে আন্দোলনে নের্তৃত্ব দেয়া ১৬ জন শ্রমিক কর্মচারীকে সাময়িক বরখাস্ত ও তাদের বাসা বাতিল করার যে সিদ্ধান্ত বন্দর কর্তৃপক্ষ নিয়েছে তাতে শ্রমিক কর্মচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।

এদিকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করায় চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকাল থেকে বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিং চালু হয়। বন্দরের সবকটি গেটে পণ্যবাহী লরী, ট্রাক চলাচল শুরু করে। শ্রমিকরাও নিজ নিজ দপ্তরে কাজে যোগ দেয়। এতে আগের মতোই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরেছে চট্টগ্রাম বন্দর। এর মধ্য দিয়ে টানা নয় দিন ধরে চলা বন্দরের অচলাবস্থা কেটে দেশের আমদানি-রপ্তানিতে স্বস্তি ফিরল।

বন্দরের টার্মিনাল অপারেটর এবং বার্থ অপারেটরদের সাথে কথা বলে যানা গেছে, বন্দরের মূল জেটিতেও জাহাজ আসা যাওয়া স্বাভাবিক হয়েছে। কন্টেইনার বোঝাই শেষে চট্টগ্রাম বন্দর থেকে জাহাজগুলো গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। সিএন্ডএফ এজেন্টরা আমদানি পণ্যের ডেলিভারি নিতে আসছেন। সোমবার দুপুরের পর থেকে কর্মমুখর হয়ে উঠে পুরো বন্দর।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র পরিচালক প্রশাসন মোহাম্মদ ওমর ফারুব বলেন, জাহাজ থেকে পণ্য উঠানামা কন্টেনার ডেলিভারিসহ সব ধরনের অপারেশন কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম বন্দর এখন পুরোপুরি স্বাভাবিক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...