বান্দরবান জেলার লামা উপজেলায় পৃথক বজ্রপাতে শিশুসহ দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় হানিফ ও নুর মোহাম্মদ নামের আরও দুই শিশু আহত হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার হ্লাথুই পাড়া ও আব্দুল্লাহ ঝিরি পাড়ায় পৃথকভাবে এ দুর্ঘটনাগুলো ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন—হ্লাথুই পাড়ার বাসিন্দা খ্যইচিং মার্মার ছেলে মংপ্রু মার্মা (৪০) এবং বড়ছন খোলা পাড়ার বাসিন্দা মোহাম্মদ সজিব (১১)।
স্থানীয়রা আহত শিশুদের দ্রুত উদ্ধার করে কাছাকাছি চকরিয়া উপজেলার মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারী পুলিশ ক্যাম্পের ইনচার্জ জামিল আহমদ বলেন, বজ্রপাতে হতাহতের এ ঘটনা সঠিক ।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-3af407.jpg)