কোনাবাড়িতে পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ আগুন

কোনাবাড়িতে পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ আগুন
গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। ছবি: আমার দেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুট গুদাম ও পানি ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরবর্তীকালে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও ২টি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আইয়ুব আলী বলেন, ‘আমরা বিকেল ৫টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পাই। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের স্টেশন থেকে ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে সারাবো ফায়ার সার্ভিস থেকে আরও ২টি ইউনিট এসে যোগ দেয়। ফায়ার সার্ভিসের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন