আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের ১১দল মনোনীত এনসিপির শাপলা কলি প্রতীকের প্রার্থী মো. মাহবুব আলম বলেছেন, বিএনপি দেশটাকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকের স্বর্গরাজ্যে পরিণত করতে চাইছে। তারা দুর্নীতি ও লুটতরাজ চালানোর জন্য মাফিয়াদের নমিনেশন দিয়েছে।
শনিবার বিকেলে ভাদুর ইউনিয়নের ভাদুর হাইস্কুল মাঠে এনসিপি আয়োজিত এক বিশাল নির্বাচনি জনসভায় এবং রাত ৯টায় রামগঞ্জ বাজার ব্যবসায়ীদের সঙ্গে শহরের মোহাম্মদীয়া হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্টে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।
তিনি বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের পর আমরা চিন্তা করেছিলাম ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রিয় বাংলাদেশকে সন্ত্রাসমুক্ত করব, চাঁদাবাজ মুক্ত করব, দুর্নীতিমুক্ত করব এবং ন্যায় ও ইনসাফের একটি বাংলাদেশ গড়ব। কিন্তু আমরা দেখেছি ফ্যাসিবাদ চলে যাওয়ার পরও ওদের আদর্শে লালিত হয়ে বিএনপি দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করার চেষ্টা করছে। সুতরাং আগামী ১২ তারিখে দুর্নীতিবাজদের কে রায় না দিয়ে আমাদেরকে রায় দিতে হবে। দেশের পক্ষে যারা রাজনীতি করেন, দেশের জনসাধারণের প্রতি যাদের বিশ্বাস আছে, দেশের জনসাধারণের সমস্যা সমাধান করে জনগণের জানমালের উন্নয়নের জন্য যারা কাজ করেন সেই জামাতে ইসলামীর নেতৃত্বে এনসিপির নেতৃত্বে ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে।
তিনি বলেন, আগামীতে দেশটাকে আধিপত্যবাদ, বেশি শক্তির ব্যাকগ্রাউন্ড হিসেবে তৈরি করব কিনা? নাকি আমরা দেশ প্রেমিক শক্তির কাছে দেশটাকে হস্তান্তর করব তার সিদ্ধান্ত আগামী ১২ তারিখে আপনাদেরকেই নিতে হবে।
তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, আমি যদি নির্বাচিত হই তাহলে আপনাদেরকে চাঁদাবাজমুক্ত রামগঞ্জ উপহার দেব। এ সময় আরো বক্তব্য রাখেন ২৪ এরঅভ্যুত্থানের সম্মুখ সারীর যোদ্ধা বাংলাদেশ জাতীয় ছাত্র ছাত্র শক্তির সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক খান তালাত মাহমুদ রাফি, রামগঞ্জ উপজেলা জামেয়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারী, রামগঞ্জ পৌরসভা আমির মো. হাসান বান্নাসহ প্রমুখ নেতৃবৃন্দ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

