বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে ছেলের লাঠির আঘাতে মো. শাহাজাহান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বিজ্ঞাপন

উপজেলার কালীপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম কোকদণ্ডী এলাকায় এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার রাতে পারিবারিক বিষয় নিয়ে শাহাজাহানের সঙ্গে তাঁর ছেলে শওকতের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শওকত লাঠি দিয়ে তাঁর বাবাকে বেধড়ক মারধর করেন। এতে শাহাজাহান গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...