তিন মাস ১০ দিন বন্ধ থাকার পর সোমবার মধ্যরাত থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হয়েছে।
কাপ্তাই হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৫ হাজার জেলে, মৎস্য ব্যবসায়ী, শ্রমিক ও কর্মচারী।
রাঙামাটি জেলে পল্লীতে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। তিন মাস পর মাছ শিকার শুরু করার জন্য তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।
হ্রদের মাছের প্রজনন ও পোনা বৃদ্ধির লক্ষে ১মে থেকে কাপ্তাই হ্রদে তিন মাসের জন্য সব ধরণের মাছ শিকার, আহরণ ও পরিবহনে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন। ১ আগস্ট থেকে মাছ শিকার শুরু হওয়ার কথা থাকলেও পোনা বৃদ্ধির স্বার্থে আরো দশ দিন নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।
রাঙামাটি মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম জানান, সোমবার রাত থেকে কাপ্তাই হ্রদে উৎসবমুখর পরিবেশে মাছ শিকার শুরু হচ্ছে।
তিনি বলেন ‘এবারের মৌসুমে গতবারের চেয়ে বেশি মাছ পাওয়া যাবে আশা করছি। গত বছর ফিসারি ঘাটে ১৮ হাজার মে: টন মাছ আহরণ লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হলেও ১০ হাজার মে: টন মাছ আহরণ হয়েছে।’
মাছ শিকারের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে তিনি জানান।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

