জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা

দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু ।

রোববার জামিয়া আরাবিয়া কাসেমুল উলুম কুমিল্লার সিনিয়র মুহাদ্দিস ও মুফতি নাঈমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কুমিল্লার ৩ জন বর্ষীয়ান আলেমকে সংবর্ধনা দেওয়া হয়।

এতে মরহুম আল্লামা নুরুল হকের পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ছেলে মাওলানা হামিদ উল্লাহ। এ ছাড়া সংবর্ধনা দেওয়া হয় কুমিল্লা জেলা কওমি মাদরাসা সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া আরাবিয়া কাসেমুল উলুমের মুহতামিম আল্লামা আব্দুর রাজ্জাক কাসেমী এবং যশপুর মাদরাসার সাবেক মুহতামিম আল্লামা আলী আহমদকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন টাউন হলের সদস্যসচিব সাজ্জাদুল কবীর সাজ্জাদ।

পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি পরিচালিত হয়। পরিশেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন