ভূমিসেবা গ্রহীতাদের হয়রানি বন্ধের আহ্বান আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ভূমিসেবা গ্রহীতাদের হয়রানি বন্ধের আহ্বান আসলাম চৌধুরীর

ভূমিসেবা গ্রহীতাদের হয়রানি বন্ধের আহবান জানিয়েছেন চট্টগ্রাম-৪ আসনের এমপি লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী। তিনি ভূমি অফিসে গিয়ে সাধারণ মানুষ যেন হয়রানি, দুর্ব্যবহার কিংবা প্রতারণার শিকার না হন সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রতি এ আহবান জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে সীতাকুণ্ড উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমিসেবা মেলা ২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেলায় সাধারণ মানুষকে অনলাইন নামজারি, ই-খতিয়ান, ডিজিটাল খাজনা, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ দেওয়া হয়।

আসলাম চৌধুরী বলেন, মানুষকে ধমক দিয়ে নয়, ধৈর্যের সঙ্গে বুঝিয়ে সেবা দিতে হবে। ভালো ব্যবহার করলে মানুষও সন্তুষ্ট থাকবে, অভিযোগও কমে যাবে।

উপজেলা ভূমি অফিসের আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সাব-রেজিস্ট্রার রায়হান হাবিব, কৃষি কর্মকর্তা মো. হাবিবুল্লাহ, সমাজসেবা কর্মকর্তা লুৎফুন্নেসা, নির্বাহী প্রকৌশলী আলমগীর বাদশা, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মোরসালিন, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুজাহির উদ্দিন আশরাফসহ বিভিন্ন তহশিল অফিসের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মকর্তা, কর্মচারী ও সেবাগ্রহীতারা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন