ছাতকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ২

উপজেলা প্রতিনিধি, ছাতক (সুনামগঞ্জ)

ছাতকে ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ২

ছাতকে অভিযানে বিদেশি ৮০ বোতল মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শনিবার রাতে ছাতক থানার এস আই সিকান্দর আলী ও এএসআই মোহাম্মদ তোলা মিয়ার নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১নং ইসলামপুর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের পাথারি টিলার পাশে সাজ্জাদ মিয়ার বাড়ির সামনে অটোরিকশায় মদ নিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করা হয়।

পরে অভিযানকালে জামালগঞ্জ থানার সাচনা ইউনিয়নের তেইল্লা লামাপাড়া গ্রামের উকিল আলীর স্ত্রী গুলবাহার (৩৫) ও দোয়ারাবাজার থানার নরসিংপুর ইউনিয়নের দ্বিনেরটুক গ্রামের মনির মিয়ার ছেলে রাশেদ আলীকে (১৯) আটক করে অটোরিকশা থেকে বস্তাভর্তি ৮০ বোতল বিদেশি মদ উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে ছাতক থানার এসআই (নি.) সিকান্দর আলী বাদী হয়ে থানায় মামলা করেছেন (নং-৩২, তারিখ ২২-০২-২০২৫ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণি ২৪(খ)/৩৮/৪১)।

ছাতক থানার পরিদর্শক (নিরস্ত্র) মোখলেছুর রহমান আকন্দ জানান, আসামিদের আদালতে পাঠানো হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন