আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বুড়িচংয়ে আ. লীগ অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বুড়িচংয়ে আ. লীগ অফিসে নিষিদ্ধ ছাত্রলীগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগ অফিসের সামনে কয়েকজন নেতাকর্মীকে কার্যালয় পরিষ্কার ও মেরামতের কাজ করতে দেখা যায়। এ সময় তারা “শেখ হাসিনা কথা দিলাম, পার্টি অফিস দখলে নিলাম”সহ বিভিন্ন স্লোগান দেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

প্রায় ২ মিনিট ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, গত জুলাই গণঅভ্যুত্থানের পর ৫ আগস্ট ভাঙচুর হওয়া আওয়ামী লীগ অফিসে কয়েকজন অবস্থান নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মেরামতের উদ্যোগ নিচ্ছেন।

এ বিষয়ে বুড়িচং উপজেলা ছাত্রদলের কয়েকজন নেতা দাবি করেন, ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও কীভাবে তারা পৌরসভার প্রাণকেন্দ্রে মিছিল ও অবস্থান কর্মসূচি করতে পারে—তা খতিয়ে দেখা প্রয়োজন। প্রশাসনের কাছে তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, “ছাত্রলীগের কার্যক্রম নিষিদ্ধ। তারা কীভাবে অফিসে অবস্থান করছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনাটি ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...