সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় মো. সজিব (২৫) নামে কুমিল্লার এক যুবক নিহত হয়েছেন। সৌদি আরবে কর্মরত আল আমিন নামে এক বাংলাদেশি তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সজিব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের বাগড়া গ্রামের ছোটন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে তিনি সৌদি আরবের জুবাইল শহরে কর্মরত ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সৌদি আরবে সংঘটিত ক্ষেপণাস্ত্র হামলায় সজিব ঘটনাস্থলেই নিহত হন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়রা জানান, পরিবারের স্বচ্ছলতার আশায় সজিব সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। প্রবাসে কর্মরত অবস্থায় তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।
নিহতের লাশ দেশে ফিরিয়ে আনা ও দাফনের বিষয়ে পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় পরিবার।
লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনাসহ প্রয়োজনীয় সহযোগিতার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-a07fe8-720x405.webp)