আবেদনের পরদিনই অ্যাডিশনাল পিপি হিরনের স্থগিতাদেশ প্রত্যাহার

আবেদনের পরদিনই অ্যাডিশনাল পিপি হিরনের স্থগিতাদেশ প্রত্যাহার

ভোলার চরফ্যাশনে অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর (অ্যাডিশনাল পিপি) অ্যাডভোকেট মো. হযরত আলী হিরনের বিরুদ্ধে গৃহীত সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহার করেছে চরফ্যাশন আইনজীবী সমিতি। আবেদনের পরদিনই সমিতির সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমিতি সূত্রে জানা গেছে, গত ১৭ নভেম্বর অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন তার বিরুদ্ধে নেওয়া সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের জন্য চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করেন। পরদিন ১৮ নভেম্বর সমিতির সাধারণ সভায় আবেদনটি পর্যালোচনা শেষে সর্বসম্মতিক্রমে স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞাপন

চরফ্যাশন আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. লিটন হাওলাদার স্বাক্ষরিত এক স্মারকে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়েছে।

এ বিষয়ে সমিতির সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ রমিজ উদ্দিন বলেন, তার আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণ সভায় আলোচনার মাধ্যমে সর্বসম্মতিক্রমে সাময়িক স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্থগিতাদেশ প্রত্যাহারের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে অ্যাডভোকেট মো. হযরত আলী হিরন বলেন, সমিতির স্বার্থে এবং আইনজীবীদের মানোন্নয়নের লক্ষ্যে সঠিক সিদ্ধান্ত নেওয়ায় সভাপতি, সাধারণ সম্পাদকসহ সমিতির সব আইনজীবীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন