শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

জেলা প্রতিনিধি, ফেনী

শিক্ষক পরিবারের উপর হামলা, ছাত্রদল নেতা কারাগারে

শিক্ষক পরিবারের উপর নির্যাতন, বাড়িঘর ভাংচুর মামলায় ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ও ব্যাংক কর্মকর্তা এ এস এম মঈনুল হোসেন জ্যাকসনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিজ্ঞাপন

জ্যাকসন ফেনী সদর উপজেলার ফাজিলপুর গ্রামের মর্তুজা ফয়েজের ছেলে ও এনআরবিসি ব্যাংক ফেনী শাখার জুনিয়র অফিসার।

সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই আদেশে মামলার আরেক আসামি নিনুপা আক্তারের জামিন মঞ্জুর করেন বিচারক।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ভূমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১০ ফেব্রুয়ারি ফেনী সদর উপজেলার অবসরপ্রাপ্ত শিক্ষক আজিজুল হক, তার স্ত্রী ও মেয়ের উপর নির্যাতন চালায় জ্যাকসনসহ কয়েকজন।

এসময় তারা বাড়ি ঘর ভাংচুর করে আজিজুলের সন্তান সম্ভাবনা এক মেয়েকে হাত পা বেধে রাখে। পরে সেনাবাহিনী ও পুলিশ তাদের মুক্ত করে।

এ ঘটনায় থানায় অভিযোগ দিলেও মামলা রেকর্ড না করায় পরে আদালতে মামলা করা হয় ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন