পাঁচখাইন মুহিউল উলুম দাখিল মাদরাসা

রাউজানের যে মাদরাসায় পাস করেনি একজনও


রাউজানের যে মাদরাসায় পাস করেনি একজনও
পাঁচখাইন মুহিউল উলুম দাখিল মাদরাসা। ছবি: আমার দেশ

সারা দেশের মতো রাউজানেও এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। তবে আশানুরূপ ফলাফল দেখা যায়নি। স্কুল থেকে মাদরাসা পর্যায়ে ফলাফল বেশি খারাপ হয়েছে।

দক্ষিণ রাউজানের কর্ণফুলী নদীসংলগ্ন পাঁচখাইন মুহিউল উলুম দাখিল মাদরাসায় ১০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে একজনও পাস করতে পারেনি। অর্থাৎ পাসের হার ০০ এবং এই মাদরাসায় ছাত্র ছিল ১০ ।

বিজ্ঞাপন

এ বিষয়ে এই মাদরাসার সুপার মাওলানা আতাউল মোস্তাফা বলেন, আমার বলার কোনো ভাষা নেই। একজন শিক্ষার্থীও যেখানে পাস করতে পারেনি, সেখানে আমার বলার কী থাকে! তিনি আরও বলেন, অভিভাবকেরা সচেতন না। তারা তদারকি করেন না। শিক্ষার্থীরাও পড়াশোনায় অবহেলা করে।

পাঁচখাইন মুহিউল উলুম দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম বলেন, স্কুল থেকে ছাত্র পর্যায়ে ফলাফল তুলনামূলক খারাপ হয়েছে। আমরা এ বিষয়ে সবার সঙ্গে কথা বলে ব্যবস্থা নেব।

একজনও পাস করতে না পারার বিষয়ে তিনি বলেন, কেন এমন হয়েছে এটা বিস্তারিত জানার চেষ্টা করব। তদারকির মাধ্যমে কী কী ঘাটতি রয়েছে সেটা খুঁজে বের করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন