লবণের মাঠে কাজে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

লবণের মাঠে কাজে যাওয়ার পথে বজ্রপাতে চাষির মৃত্যু

কক্সবাজার সদরের চৌফলদণ্ডী ব্রিজ এলাকায় লবণের মাঠে কাজে যাওয়ার পথে বজ্রপাতে এক চাষি মারা গেছেন। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত রমিজ উদ্দিন (৪৬) উপজেলার জালালাবাদ ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর পালাকাটা (বটতলী পাড়া) গ্রামের অছিউর রহমানের ছেলে।

ইউপি সদস্য মোবারক হোসেন ফরাজী জানান, রমিজ পেশায় লবণচাষি। তিনি প্রতিদিনের মতো সকালে পার্শ্ববর্তী ইউনিয়ন চৌফলদণ্ডী এলাকার লবণমাঠে কাজে যাওয়ার পথে উক্ত ব্রিজ এলাকায় পৌঁছালে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন