কুমিল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন মিশনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে ব্রাহ্মণপাড়া থানা।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় ব্রাহ্মণপাড়ার নাইঘর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলা জড়িত ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মিশন ।
ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মামলা হয়েছিল (সদর দক্ষিণ মডেল থানার মামলা নং-২২(১১)২০২৪)।
ওসি দেলোয়ার হোসেন খাঁন বলেন, নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণপাড়া উপজেলা সভাপতি আনোয়ার হোসেন মিশনকে গ্রেফতার করা হয়েছে। তার নামে সদর দক্ষিণ থানায় মামলা রয়েছে। তাকে আদালত পাঠানো হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

