জুলাই গণঅভ্যূত্থানের পর প্রথমবারের মতো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কক্সবাজার জেলা ইউনিট কমান্ড গঠিত হয়েছে। এবার ১১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির ইউনিট আহবায়ক হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মুকুল। এছাড়াও যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব হয়েছেন যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা শামসুল হুদা ও আলতাফ হোসেন।
ইউনিট কমান্ডের নতুন কমিটি মঙ্গলবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে পরিচিতি সভা করেছেন। ওই সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা সংসদের নতুন ইউনিট কমান্ডকে স্বাগত জানান।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, বীর মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদের রক্ষা করে যেতে হবে। বীর মুক্তিযোদ্ধাগণ দেশের প্রয়োজনে বারবার ফিরে ফিরে আসবেন।
নবগঠিত কমিটির নির্বাহী সদস্যরা হলেন, সর্ববীর মুক্তিযোদ্ধা ছাবের আহমদ, আবদুল মাবুদ, আমির হামজা, শাহাদাত হোছাইন, পরিমল বড়ুয়া, মো. আমজাদ হোসেন, জহির আহমদ ও মো. নুরুল হক।
মঙ্গলবার দুপুরে ইউনিট কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মুকুলের সভাপতিত্বে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ডা. শামসুল হুদা ও বীর মুক্তিযোদ্ধা জহির আহমদ। কুরআন তেলাওয়াত করেন বীর মুক্তিযোদ্ধা মো. আমজাদ হোসেন।
প্রসঙ্গত, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান কক্সবাজার জেলা ইউনিট কমান্ডের নতুন আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

