বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের রহমতখালী খালে এক হাজার মাছের পোনা অবমুক্ত এবং দেড় হাজার গাছের চারা বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহরের পৌর শিশু পার্ক এলাকায় রহমতখালী খালে এসব মাছের পোনা অবমুক্ত করা হয়। এ ছাড়া শহরের ঝুমুর এলাকাসহ বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ এবং পথচারী ও বিভিন্ন পেশার মানুষের মাঝে তা বিতরণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি আবুল বারাকাত সৌরভ ও সাধারণ সম্পাদক হাসিবুর রহমান অভি প্রমুখ।
এ সময় জেলা বিএনপির সদস্যসচিব সাহাব উদ্দিন সাবু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপি সর্বদাই দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা নানা সামাজিক উদ্যোগ হাতে নিয়েছি। এর অংশ হিসেবে রহমতখালী খালে এক হাজার মাছের পোনা অবমুক্ত করার পাশাপাশি শহরের বিভিন্ন স্থানে চারা রোপণ ও সাধারণ মানুষের মাঝে তা বিতরণ করা হয়েছে। উপজেলা পর্যায়েও আমাদের এ ধরনের বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

