খেলতে বেরিয়ে লাশ হলো ছোট্ট মরিয়ম

খেলতে বেরিয়ে লাশ হলো ছোট্ট মরিয়ম

লক্ষ্মীপুরের রামগঞ্জে পুকুরে ডুবে মরিয়ম আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধরপাড়া সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে। মরিয়ম একই বাড়ির ডা. তারেক হোসেনের মেয়ে।

বিজ্ঞাপন

রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, দুপুরে খেলতে বেরিয়ে সবার অগোচরে বাড়ির সামনে পুকুরে পড়ে যায় মরিয়ম। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে লাশ ভেসে ওঠে পুকুরে। পরে লাশটি উদ্ধার করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন