অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে গ্যাস সিলিন্ডারের বিষাক্ত গ্যাসে নিহতের পরিবারকে মালিকপক্ষ ১০ লাখ টাকা করে দেবে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে সরকার।
বিজ্ঞাপন
শুক্রবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় নিহত ও আহতদের দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তে কারও দোষ প্রমাণিত হলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে।
আজ শুক্রবার সকাল নয়টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া ‘বিষাক্ত গ্যাসে’ নিহতের সংখ্যা বেড়ে ৮ জন হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

