টেকনাফে মেছো বাঘের ৫ শাবক উদ্ধার

উপজেলা প্রতিনিধি, (টেকনাফ) কক্সবাজার

টেকনাফে মেছো বাঘের ৫ শাবক উদ্ধার

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে বসতবাড়ি ৫টি মেছো বাঘের শাবক উদ্ধার করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে মগপাড়া গ্রামের নজির মেম্বারের বাড়ি থেকে এসব বাঘের শাবক উদ্ধার করা হয়। এ সময় খবর পেয়ে ভিড় করতে থাকেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

বাড়ির মালিক শহিদুল্লাহ জানান, সকালে বসতবাড়ির কাচারি ঘরে মেছো বাঘের শাবক বসে থাকতে দেখলে সঙ্গে সঙ্গে বনকর্মীদের অবগত করা হয়। পরে বনকর্মীরা এসে শাবকগুলো উদ্ধার করে টেকনাফ উপকূলীয় রেঞ্জ অফিসে নিয়ে আসেন।

এ বিষয়ে টেকনাফ উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা বশির আহমেদ বলেন, বন বিভাগের লোকজন ঘটনাস্থলে গিয়েছেন। মেছো বাঘের শাবক ৫টি উদ্ধার করে গভীর জঙ্গলে অবমুক্ত করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...