ঈদুল আজহায় বাড়িতে আসা যুবক দুর্বৃত্তের মারধরে হাসপাতালে

উপজেলা প্রতিনিধি, সন্দ্বীপ (চট্টগ্রাম)

ঈদুল আজহায় বাড়িতে আসা যুবক দুর্বৃত্তের মারধরে হাসপাতালে

চট্টগ্রামের সন্দ্বীপে দুর্বৃত্তের মারধরে ঈদুল আজহায় বাড়িতে আসা যুবক হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার আনুমানিক রাত ১১টায় বাড়ি থেকে ফাহাদকে (১৮) টেনে-হিঁচড়ে বের করে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

ঘটনাটি ঘটেছে উপজেলার কালাপানিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জুড়িধনের গো বাড়িতে। ফাহাদ ওই এলাকার সোহরাবের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে দুর্বৃত্তরা এসে ফাহাদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী পরিবারকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী।

সন্দ্বীপ থানার ওসি সুজন হালদার জানান, পুলিশ বিষয়টি সম্পর্কে অবগত আছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন