কক্সবাজারের ডাকাতি, স্কুল ছাত্রসহ অপহরণ তিন-মুক্তিপণ দাবি

উপজেলা প্রতিনিধি, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের ডাকাতি, স্কুল ছাত্রসহ অপহরণ তিন-মুক্তিপণ দাবি

কক্সবাজারের ঈদগাঁও -ঈদগড় সড়কের হিমছড়ি ঢালায় ডাকাতির ঘটনায় স্কুল ছাত্রসহ তিন যাত্রী অপহরণ পরবর্তী মুক্তিপণ দাবি করছে ডাকাতদল। সোমবার সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে।

ঈদগড়ের ব্যবসায়ী আবুল কাশেম জানান,যাত্রীবাহী দু’টি সিএনজি এবং মাছ পরিবহনে ব্যবহৃত ঈদগাঁওগামী গাড়ী উক্ত স্থানে পৌঁছামাত্র সড়কে গাছ ফেলে ডাকাতি শুরু করে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল। এসময় একটি সিএনজি পালিয়ে রক্ষা পেলেও অপর দু’গাড়ির যাত্রীদের সর্বস্ব লুটে নেয়। পরে তিন যাত্রীকে অস্ত্রের মুখে পণবন্দি করে পাহাড়ী গহিন বনের দিকে নিয়ে যায় ডাকাতদল।

বিজ্ঞাপন

অপহৃতরা হলেন রামু উপজেলার পাহাড়ী জনপদ ঈদগড় ইউপির ৩ নম্বর ওয়ার্ড গুইন্না পাড়ার শাহজাহানের ছেলে মো. শাহেদ(১৮) ও একই ওয়ার্ডের ফাতেমার ঘোনা চর পাড়ার মো: আলমের পুত্র আমির সোলতান (১৪)। আমির সোলতান স্থানীয় হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্র। অপর অপহৃত আরিফুল ইসলাম কুদ্দুস প্রকাশ কুদ্দুস বস্তি(৪২),পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী এলাকায় ভাড়া বাসায় সপরিবারে বসবাস করেন। তার পৈত্রিক এলাকা বরিশাল।

এদিকে অপহরণের পর থেকে ডাকাতদল অপহৃতদের মোবাইল থেকে তাদের পরিবারের সদস্যদের কাছে ফোনে পৃথক অঙ্কের মুক্তিপণ দাবি করছে বলে জানিয়েছেন ঈদগড় ইউনিয়ন জামায়াত নেতা বনি আমিন।

অপহৃত ছাত্রের পিতা মো. আলমের সাথে ফোনে কথা হলে জানান, সর্বশেষ বিকাল ৪টার দিকে তার ছেলের ফোন থেকে ছেলেকে দিয়ে অপহরণকারীরা দেড় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। নয়ত ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় বলে জানান।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মছিউর রহমানের সাথে যোগাযোগ করা হলে ঘটনার পর থেকে সংবাদ পেয়ে সম্ভাব্য স্থানে পুলিশের পৃথক দল তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন জানান।

এদিকে অপহৃত ছাত্র আমির সুলতানসহ অপহৃত তিনজনকে মুক্তির দাবিতে ঈদগড় বাজারে বাদে আসর মানববন্ধন করেছে স্কুলের প্রাক্তন ছাত্র ও এলাকাবাসী।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...