চট্টগ্রাম বোয়ালখালী উপজেলার আহলা কড়লডেঙ্গা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে রনি চৌধুরী (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার উপজেলার নন্দীপাড়ায় এ ঘটনা ঘটে। রনি চৌধুরী ওই এলাকার মৃত বুলবুল চৌধুরী ছেলে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী আজিম জানান, সকাল সাড়ে ৮টার সময় তিনি খামারে বৈদ্যুতিক সুইচ বন্ধ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ কর্তব্যরত চিকিৎসক মুনতাহিনা বলেন, হাসপাতলে আনার আগেই তিনি মারা গেছেন।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

