সতর্ক অবস্থানে বিজিবি

লালমনিরহাট সীমান্তে ফের বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

লালমনিরহাট সীমান্তে ফের বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ
ছবি: আমার দেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বনচৌকি বিওপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১০ থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে বনচৌকি বিওপি ক্যাম্পের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তের ৯০৬/৮ এস পিলারসংলগ্ন এলাকায় ভারতীয় বিএসএফের ৭৮ পাগলামীর ক্যাম্পের সদস্যরা গাড়িতে করে ১০-১২ জনের একটি দলকে সীমান্ত দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করানোর চেষ্টা চালায়। বিষয়টি টের পেয়ে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নেন এবং কঠোর অবস্থান গ্রহণ করেন।

বিজিবির বাধার মুখে বিএসএফের পুশইনের প্রচেষ্টা ব্যর্থ হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় কূটনৈতিক ও সীমান্তসংক্রান্ত প্রক্রিয়া গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের অভিযোগ নিয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একাধিকবার আলোচনা ও পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...