মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ

কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন । একই সঙ্গে অন্যত্র সংযুক্তিতে থাকা সাত চিকিৎসককে নিজ কর্মস্থলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে পূর্বঘোষণা ছাড়াই হাসপাতালটি পরিদর্শন করেন মন্ত্রী। এ সময় তিনি চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের সেবার মান ও হাসপাতালের সামগ্রিক পরিবেশ ঘুরে দেখেন। রোগীদের সঙ্গে কথা বলার পাশাপাশি দুই অসহায় রোগীকে ব্যক্তিগতভাবে ছয় হাজার টাকা আর্থিক সহায়তা দেন তিনি।

হাসপাতাল সূত্রে জানা যায়, মোট ৫১ জন চিকিৎসকের মধ্যে পরিদর্শনকালে ১২ জন অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে সাতজন অন্যত্র সংযুক্তিতে কর্মরত এবং পাঁচজন দীর্ঘদিন ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন বলে অভিযোগ রয়েছে। অনুপস্থিত পাঁচ চিকিৎসক হলেন—ডা. সমরজিত সাহা, ডা. তৌহিফুর রহমান, ডা. যোবায়ের ইবনে সামস, ডা. ফারহান ইমতিয়াজ ও ডা. সুচেতা ভট্টাচার্য।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন