ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছে একটি দল: মানিক

জেলা প্রতিনিধি, চাঁদপুর

ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছে একটি দল: মানিক

চাঁদপুর-৩ আসনে বিএনপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, ধর্মকে পুঁজি করে মসজিদে প্রচারণা করছে একটি দল।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেএম সেনগুপ্ত রোডস্থ মুনিরা ভবনে চাঁদপুর নাগরিক ফোরামের আয়োজনে এক সভায় একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, বিএনপি সবসময় জনগণের পাশে থাকে। আপনারা পাশে থাকলে চাঁদপুরের জন্য পরিকল্পিত উন্নয়ন করতে পারবো।

জেলা স্কাউটেস কমিশনার মো. শাহাজাহান সিদ্দিকীর সভাপতিত্ব এবং সাংবাদিক নেয়ামত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যা সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর নাগরিক ফোরামের সদস্য কামরুল ইসলাম রনি প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...