আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

হাসনাতের আসনে জোটের প্রার্থী দিলো বিএনপি, কে এই জসিম

উপজেলা প্রতিনিধি, দেবিদ্বার (কুমিল্লা)

হাসনাতের আসনে জোটের প্রার্থী দিলো বিএনপি, কে এই জসিম

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন বাতিল হওয়ায় এবার বিএনপি জোটের প্রার্থী হিসেবে গণঅধিকার পরিষদের নেতা জসিম উদ্দিনকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।

বিজ্ঞাপন

এ সিদ্ধান্তের ফলে জামায়াত নেতৃত্বাধীন জোটের শাপলাকলি প্রতীকের প্রার্থী হাসনাত আব্দুল্লাহর বিপরীতে বিএনপি জোটের সমর্থন নিয়ে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জসিম উদ্দিন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এএফএম তারেক মুন্সী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি কুমিল্লা-৪ আসনে ধানের শীষের কোনো প্রার্থী না থাকায় কেন্দ্রের নির্দেশে আমরা গণঅধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিনকে সমর্থন দিচ্ছি। দল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নেতাকর্মীদের জসিম উদ্দিনের পক্ষে কাজ করার মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে। দেবিদ্বারবাসীর কাছে আমাদের অনুরোধ আপনারা ট্রাক প্রতীকের পাশে থাকবেন এবং বিজয়ের জন্য সক্রিয় ভূমিকা রাখবেন।

এদিকে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিএনপির সমর্থনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপি আনুষ্ঠানিকভাবে আমাদের প্রার্থী জসিম উদ্দিনকে সর্মথন দিয়েছে এবং তাদের নেতাকর্মীদের আমাদের পক্ষে মাঠে কাজ করার নির্দেশনা দিয়েছে। আমরা এই সমর্থনকে ইতিবাচকভাবে দেখছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন