লক্ষ্মীপুরে অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
মঙ্গলবার দিবাগত রাতে সদর উপজেলার ফরাজিবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ফরাজিবাড়ির মো. বাহার হোসেনের ছেলে মো. হাসান প্রকাশ শান্ত (৩০) এবং আল আমিনের ছেলে মো. শরিফ (২৬)।
তাদের কাছ থেকে দেশে তৈরি একটি একনলা বন্দুক, একটি চাইনিজ কুড়াল ও একটি বেসবল ব্যাটসহ ১৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী।
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

