শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক

শরীর গঠন ফেডারেশনের সহসভাপতি আসিফ মালেক
মো. আসিফ মালেক

বাংলাদেশ শরীর গঠন ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. আসিফ মালেককে সহসভাপতি করা হয়েছে। নতুন এই কমিটির সভাপতি ক্রীড়া সংগঠক ও এএম গ্রুপের চেয়ারম্যান হাবিব উল্লাহ ডন এবং সাধারণ সম্পাদক সাবেক বডিবিল্ডিং খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক মো. রাসেলুর রহমান (নয়ন)।

বিজ্ঞাপন

ঙ্গলবার (৩ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া অনুবিভাগ থেকে জারি করা এক দাপ্তরিক আদেশে ২৯ সদস্য বিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

আদেশে জানানো হয়, ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী অ্যাডহক কমিটির নির্বাচন আয়োজন এবং নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে যথাযথ দায়িত্ব পালন না করায় পূর্বের কমিটি ভেঙে দেওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এর ২১ ধারা এবং সংশোধিত আইন ও সংশ্লিষ্ট অন্যান্য ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নতুন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের আদেশে নতুন এই অ্যাডহক কমিটিকে আদেশ জারির পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

নতুন এই কমিটিতে আরো ৫ জনকে সহসভাপতি পদে রাখা হয়েছে। তারা হলেন- আদিল হুসাইন নোবেল (প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক, অ্যাগ্রোটেক পিএলসি), মো. আব্দুল্লাহ (বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক), ইঞ্জিনিয়ার জাহিদুল আলম (ব্যবস্থাপনা পরিচালক, এনগ্রিন ইঞ্জিনিয়ারিং লি. ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বিএসআরএইচ), মো. মাহাবুব আলম সুমন (পরিচালক, শারীরিক শিক্ষা বিভাগ, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) এবং শেলান হাসান (সাবেক জাতীয় খেলোয়াড় ও সার্টিফাইড ফিটনেস মাস্টার)।

যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. খালেদ আব্দুল্লাহ বাবু (সিনিয়র বিচারক ও সাবেক সহ-সভাপতি) এবং মো. নুরুল ইসলাম খান নাঈম (ক্রীড়া সংগঠক ও জিমনেসিয়ামের স্বত্বাধিকারী)। এছাড়া কোষাধ্যক্ষ পদে মনোনীত হয়েছেন ক্রীড়া সংগঠক ও জিমনেসিয়ামের স্বত্বাধিকারী রনি দাস।

কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাহাবুবুর রহমান মনির, ইঞ্জিনিয়ার এস এম শহিদুল ইসলাম, মো. আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ফটিক, মিন্টু আকরাম, ইলিয়াছ মিয়া, আব্দুল্লাহ আল খালেদ, মো. জসিম উদ্দিন, মোহাম্মাদ গোলাম রহমান, ফয়সাল-উর-রহমান, আসিফ মোহাম্মদ বিন আলম, ইমাম হাসান, আলাউদ্দিন আলো, নাসির আহমেদ শুভ, ওসমান গনি, আবু ওয়বায়দা পলাশ, উইলিয়াম প্রাজো (রিকি) এবং ইউসান রাখাইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন