ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ভালোবাসার স্বপ্ন নিয়ে লাশ হলেন প্রেমিকের হাতে
ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে আসার কয়েক ঘণ্টার মধ্যেই লক্ষ্মীরানী (২২) নামে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার প্রেমিক স্বপন অধিকারীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সোমভাগ ইউনিয়নের কান্দিকুল গ্রামের চিত্ত রায়ের বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাসিন্দা লক্ষ্মীরানী প্রেমের সম্পর্কে জড়িয়ে সোমবার রাত ৮টার দিকে প্রেমিক স্বপন অধিকারীর সঙ্গে ধামরাইয়ে চলে আসেন। পরে ভোর রাতের দিকে তাদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্বপন তাকে রেখে অন্যত্র চলে যান বলে জানা গেছে। এরপর লক্ষ্মীরানী ঘরের ভেতরে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।

নিহত লক্ষ্মীরানী মির্জাপুর উপজেলার বীরেন্দ্র মণ্ডলের মেয়ে। আটক স্বপন অধিকারী ধামরাই উপজেলার কান্দিকুল গ্রামের রবীন্দ্র অধিকারীর ছেলে।

ধামরাই থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রেমিক স্বপন অধিকারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...