নীলফামারীর কিশোরগঞ্জে সৌন্দর্যবর্ধনসহ ফলদ ও বনজ ৩ লাখ বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এ উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে ছাদুরারপুল এলাকায় রাস্তার দুধারে কৃষ্ণচূড়া, জাড়ুল, সোনালু গাছের চারা রোপণের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। চারা রোপণের মাধ্যমে এর উদ্বোধন করেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য আব্দুল মুনতাকিম ও সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বিলকিস ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব, উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন, উপজেলা প্রকৌশলী মাহমুদুল হাসান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আল মিজানুর, পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল ইসলাম তারেক, দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রোকসানা আফরোজ সাথী প্রমুখ। এছাড়া সরকারি কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও বন বিভাগের উদ্যোগে এ বৃক্ষরোপণ কর্মসূচী হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

