মানিকগঞ্জে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল বাস

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জে তরল গ্যাসবাহী লরির সঙ্গে সংঘর্ষে পুড়ল বাস

মানিকগঞ্জের সদর উপজেলায় তরল গ্যাসবাহী একটি লরির সঙ্গে পাটুরিয়াগামী বাসের সংঘর্ষে বাসটিতে আগুন ধরে যায়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে পুড়ে গেছে বাসটি।

বিজ্ঞাপন

সোমবার দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনা ঘটে ভাটবাউর এলাকায়।

পুলিশ জানায়, সংঘর্ষের পর গ্যাসবাহী লরি থেকে গ্যাস লিকেজ হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পরই বাসটিতে আগুন ধরে যায়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পর প্রায় আধা ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে যান চলাচল স্বাভাবিক হয়।

সদর থানার ওসি মো. ইকরাম হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসের কোনো যাত্রী আহত হননি। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন