হরমুজ প্রণালি দিয়ে গত ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে মোট ২৯টি জাহাজ যাতায়াত করেছে।
সামুদ্রিক নজরদারি সংস্থা ‘মেরিন ট্রাফিক’-এর তথ্যের বরাত দিয়ে এ খবর জানা গেছে।
বিজ্ঞাপন
সংস্থাটি জানায়, এই সময়সীমার মধ্যে ২১টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে বাইরে বের হয়ে গেছে। আর সমুদ্রপথটিতে প্রবেশ করেছে আটটি জাহাজ।
একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেকটি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বাব আল-মানদেবে তুলনামূলক বেশি জাহাজ চলাচল নথিভুক্ত করা হয়েছে। ২৪ থেকে ২৬ জুলাইয়ের মধ্যে এই প্রণালি দিয়ে মোট ১০০টি জাহাজ যাতায়াত করেছে। এর মধ্যে ৫১টি জাহাজ লোহিতসাগরে প্রবেশ করেছে এবং ৪৯টি জাহাজ সেখান থেকে বের হয়ে গেছে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

