হরমুজের নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে ইরানের আলোচনা

হরমুজের নিরাপত্তা নিয়ে সৌদি আরব ও ওমানের সঙ্গে ইরানের আলোচনা
ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি হরমুজ প্রণালির সর্বশেষ নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ওমান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক টেলিফোনে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানায়, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে পৃথক ফোনালাপে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

আলোচনায় তারা আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা এবং যৌথ কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী পদক্ষেপের’ কারণে হরমুজ প্রণালিতে যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে ইরান দাবি করছে, তা মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন বলে আইআরএনএর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন