অবৈধ বসতি স্থাপনকারীদের থামাতে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরাইলি কর্মকর্তার চিঠি

অবৈধ বসতি স্থাপনকারীদের থামাতে ট্রাম্পকে ৬০০ সাবেক ইসরাইলি কর্মকর্তার চিঠি
ছবি: সংগৃহীত

অধ্যুষিত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি সম্প্রসারণ ও সহিংসতা বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি হস্তক্ষেপ চেয়েছেন ইসরাইলের শীর্ষ প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর প্রায় ৬০০ সাবেক কর্মকর্তা।

বিজ্ঞাপন

এ বিষয়ে ট্রাম্পকে দেওয়া এক চিঠিতে তারা কড়া সতর্কবার্তা দিয়েছেন।

চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ইসরাইলের নিরাপত্তা সংস্থা, প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও কূটনৈতিক ক্ষেত্রের গুরুত্বপূর্ণ সাবেক শীর্ষ ব্যক্তিত্বরা। তারা ইসরাইল সরকারের নতুন বসতি স্থাপন ও জমি দখলের উসকানিমূলক নীতির তীব্র সমালোচনা করেছেন।

সাবেক এই কর্মকর্তাদের মতে, সেটেলারদের সহিংসতার বিরুদ্ধে পদক্ষেপ না নিলে তা খোদ ইসরাইলের নিজস্ব নিরাপত্তার জন্যই বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে। একই সঙ্গে এটি ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক আব্রাহাম চুক্তি সম্প্রসারণের পথকেও ক্ষতিগ্রস্ত করবে।

উল্লেখ্য, এই চুক্তির আওতায় ফিলিস্তিন ইস্যু এড়িয়েই আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছিল।

কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, হোয়াইট হাউসকে প্রভাবিত করতেই এই পদেক্ষেপ নিয়েছেন ইসরাইলি সাবেক সামরিক কর্তারা। বর্তমানে পশ্চিম তীরে পরিস্থিতির যে বিপজ্জনক অবনতি ঘটছে, তাতে লাগাম টানাই তাদের মূল লক্ষ্য।

এই পদক্ষেপের সঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা প্রশাসনের ভেতরের অভ্যন্তরীণ সতর্কবার্তার মিল পাওয়া গেছে। সামরিক বাহিনীর একটি অংশ আগেই সতর্কবার্তা দিয়েছিল যে, সেটেলাররা এখন সীমা ছাড়িয়ে সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিজেদের হাতে তুলে নিচ্ছে। তারা ইসরাইলি সেনাবাহিনীর নামে কার্যক্রম পরিচালনা করায় মাঠে কর্মরত সাধারণ ইসরাইলি সেনাসদস্যদের জীবনও মারাত্মক ঝুঁকিতে পড়ছে।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন