গোপালগঞ্জে বাসচাপায় নিহত ভ্যানচালক, আহত অটোরিকশার ৬ যাত্রী

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ভ্যানচালক, আহত অটোরিকশার ৬ যাত্রী

গোপালগঞ্জে সদর উপজেলার গোপীনাথপুর এলাকায় বাসচাপায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত ঝন্টু মোল্যা (৪৫) গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর চরপাড়া গ্রামের আকুব্বর মোল্যার ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনউজ্জামান বলেছেন, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী ফালগুনী পরিবহনের একটিবাস ঘটনাস্থলে পৌঁছালে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঝন্টু মোল্যা ঘটনাস্থলে নিহত হন। এ সময় অটোরিকশার ৬ যাত্রী আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় বাসটিকে উদ্ধার করেছে পুলিশ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...