কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার ঘাগড়া ইউনিয়নের খলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত দুই শিশু হলো—খলাপাড়া গ্রামের রুবেল মিয়ার ছেলে রিফাত মিয়া (৪) ও মেয়ে সাফা আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সামনের পুকুরপাড়ে খেলছিল দুই ভাই-বোন। একপর্যায়ে ছোট বোন সাফা পুকুরে পড়ে গেলে তাকে উদ্ধার করতে পানিতে নামে বড় ভাই রিফাত। এ সময় দুজনই পানিতে তলিয়ে যায়।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
মিঠামইন থানার এএসআই রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

