গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। বুধবার ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে উপজেলার বোর্ডঘর স্কয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত মিরাজুল ইসলাম (৩৫) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার টেগুরিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে।
পথচারী ও পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর স্কয়ার এলাকায় বিপরীত দিক থেকে আসা দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একটি ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে কোনাবাড়ী হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক দুটি সরিয়ে নেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোড়-কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি মো. জাফর মিয়া জানান, আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

