মাদকই সব অপরাধের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিব

মাদকই সব অপরাধের মূল ভিত্তি: প্রতিমন্ত্রী হাবিব

সড়ক পরিবহন, সেতু বিভাগ ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিব বলেছেন, বর্তমানে আমাদের সমাজের মাদকই হচ্ছে সকল অপরাধের মূল ভিত্তি- শতকরা ৯৫% ই হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। আইনশৃঙ্খলার চরম অবনতি হচ্ছে এই মাদককে কেন্দ্র করে। তাই সবার আগে এটি নির্মূল করতে হবে।

রোববার সকালে জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মেয়র মজিবুর রহমান এবং গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহ উদ্দিন আউয়ুবী। এ ছাড়া গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার, জেলার পুলিশ সুপার জসীমউদ্দীনসহ প্রশাসনের বিভিন্ন ইউনিটের প্রধানেরা সভায় উপস্থিত ছিলেন।

ফজলুল হক মিলন বলেন, গাজীপুরের অনেক সমস্যা রয়েছে যা সমাধানে কাজ শুরু করেছি। কথা বেশি বলে লাভ কি হবে আমাদের এখন কাজ করার সময়।

ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু জেলার পুলিশ সুপারকে উদ্দেশ করে বলেন, আমার শ্রীপুরে এখনো পুলিশের ভূমিকা তেমন পাচ্ছি না।

মেয়র মজিবুর রহমান বলেন, আগে বিরোধী দলে ছিলাম এখন সরকারি দলের এমপি হয়েছি আমাদের প্রতি জনগণের প্রত্যাশা বেশি, বিশ বছর পৌরসভার মেয়র ছিলাম এমন বহু মিটিং এ বক্তৃতা করেছি তেমন একটা কাজে আসেনি আমাদের এখন কথা কম বলে বেশি কাজ করতে হবে।

সালাহ উদ্দিন আউয়ুবী বলেন, আমার নির্বাচনি এলাকা কাপাসিয়াতে বর্তমানে আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিয়েছে, প্রতি রাতে গরু চুরি, ডাকাতি ছিনতাই ইত্যাদি হচ্ছে, সম্প্রতি একটি জমি নিয়ে পারিবারিক দ্বন্দ্বে একজন খুন পর্যন্ত হয়েছে সেই আসামি এখনো গ্রেপ্তার হয়নি আর মাদকের কথা কি বলব এটা তো ভয়াবহ পরিস্থিতি., আমরা সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই।

সিটি প্রশাসক শওকত হোসেন সরকার বলেন, জেলা ও মহানগর সমন্বয়ের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নিয়েই কাজ করতে হবে, আমার জায়গা থেকে আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন