বন্ধুর ফোন পেয়ে বেরিয়ে নিথর দেহে ফিরলেন মাংস বিক্রেতা

বন্ধুর ফোন পেয়ে বেরিয়ে নিথর দেহে ফিরলেন মাংস বিক্রেতা

গাজীপুরে বাড়ি থেকে ডেকে নিয়ে মনিরুল ইসলাম নামে ২৯ বছর বয়সী এক মাংস বিক্রেতাতে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার নগরীর বাসন থানার ভোগড়া বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনিরুল রংপুরের পীরগঞ্জ উপজেলার মিল্কি এলাকার আব্দুস সামাদের ছেলে।

বিজ্ঞাপন

তিনি গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার একতা মার্কেট গলির একটি বাড়িতে ভাড়া থাকতেন। বাবার সঙ্গেই মাংস বিক্রি ও চায়ের দোকানের ব্যবসা করতেন মনিরুল।

বাসন থানার ওসি কায়সার আহমেদ বলেন, ভোরে বন্ধুর ফোন পেয়ে বাসা থেকে বের হন মনিরুল। একতা মার্কেট গলিতে যেতেই পথ আটকে তার কাছে থাকা এক লাখ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন পাঁচ যুবক। এ সময় বাধা দিলে যুবকরা তার হাঁটুর ওপর একাধিক ছুরিকাঘাত করেন। একই সঙ্গে টাকা-মোবাইল ছিনিয়ে নেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রাব্বিকে আটক করা হয়েছে। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। মাংস বিক্রির টাকা ছিনিয়ে নিতে পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ওসি কায়সার।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন