কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

কালিয়াকৈরে অগ্নিকাণ্ডে ২০ ঘর পুড়ে ছাই

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ জোড়া পাম্পের পেছনে সখিনার মোড় এলাকায় অগ্নিকাণ্ডে ২০টি ঘর পুড়ে গেছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে বাড়ির মালিক জানান।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাত ১১টার দিকে আরফান বাবুর্চির বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ১১ টার দিকে ঘরের একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দ্রুত অন্য কক্ষে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে  আগুন নিয়ন্ত্রণ আনে। 

বাড়ির মালিক আরফান আলী বাবুর্চি জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের ডিউটি অফিসার মোফাজ্জল হোসেন জানান, আমাদের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন