গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাত থেকে রোববার বিকেল পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (ডিবি) আমির হোসেন ও পুলিশ সুপার চৌধুরী জাবের সাদেক।
বিজ্ঞাপন
তিনি জানান, মহানগর ও পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে ৮১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িত ৪১ জন রয়েছেন। বাকিরা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।
এদিকে, মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় সদর থানায় ২৩৯ জনের নামে মামলা করা হয়েছে। এ মামলায় আরও দুই-তিনশ অজ্ঞাত আসামি রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি কমিশনার নাজমুল করিম খান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

