টাঙ্গাইলের মধুপুরে বিদ্যুৎস্পৃষ্টে পৌর নারী কর্মীর মৃত্যু হয়েছে। ওই নারীর নাম ভোলা রানী দাস।
বিজ্ঞাপন
সোমবার সকাল ৭টায় অফিসের ৩য় তলা থেকে লাঠি দিয়ে গাছের বেল পাড়তে গেলে বিদ্যুৎস্পৃষ্টে তার মৃত্যু হয়। তিনি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মৃত নিরঞ্জন দাসের স্ত্রী। তিনি মধুপুর পৌরসভার চুক্তি ভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োজিত ছিলেন।
এ বিষয় মধুপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুপুর অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম ফজলুল হক জানান, এ বিষয়ে অপমৃত্যুর মামলা হয়েছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

