কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

কালিয়াকৈর প্রতিনিধি, (গাজীপুর)

কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

গাজীপুরের কালিয়াকৈরে মাদক সেবনের দায়ে দুই যুবকের এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে ভ্রমমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলো কালিয়াকৈর পৌরসভার বোর্ডমিল কাঁঠালতলা এলাকার আশরাফুল আলমের ছেলে হাসান মাহমুদ (৩৫) ও হরিণহাটি এলাকার মানিক মিয়ার ছেলে শফিকুল ইসলাম (৩২)।

বিজ্ঞাপন

ভ্রমমাণ আদালত সূত্রে জানা গেছে,কালিয়াকৈর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে কালিয়াকৈর পৌর এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালিত হয়। এসময় মাদকদ্রব্য সেবনের দায়ে দুই যুবককে আটক করেন ভ্রমমাণ আদালতের একটি টিম।

কালিয়াকৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত দুই যুবককে গাজীপুর কারাগারে প্রেরণ করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...