শরীয়তপুরে থানা ভবন থেকে ওসির লাশ উদ্ধার

প্রতিনিধি, জাজিরা (শরীয়তপুর)

শরীয়তপুরে থানা ভবন থেকে ওসির লাশ উদ্ধার

শরীয়তপুরের জাজিরায় থানা ভবন থেকে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিনের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে জাজিরা থানা ভবনের দ্বিতীয় তলায় শয়ন কক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শরীয়তপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম।

পুলিশ লাইন্স হাসপাতালের চিকিৎসক ডা. মনিরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওসি আল আমিন আত্মহত্যা করেছেন। তবে ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার সময় জাজিরা থানা ওসি (তদন্ত) আমাকে বিষয়টি অবগত করে। সাথে সাথে আমি জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনসহ ম্যাজিস্ট্রেট নিয়ে ঘটনাস্থলে যাই। আমাদের উপস্থিতিতে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তীতে ময়নাতদন্ত ও ফরেন্সিক পরীক্ষার জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। বিশেষজ্ঞ টিম মরদেহ পরীক্ষা করে প্রতিবেদন দিবে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...