কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জে গৃহবধূ হত্যা মামলায় সাতজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে রান্নার চুলার ধোঁয়া নিয়ে বিরোধের জেরে গৃহবধূকে পিটিয়ে হত্যার দায়ে বাবা-ছেলেসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১ এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, করিমগঞ্জ উপজেলার গুজাদিয়া ইউনিয়নের জাটিয়াপাড়া এলাকায় একই সীমানার বাড়িতে বসবাস করতেন গৃহবধূ জ্যোৎস্না বেগম ও আসামিরা। রান্নার চুলার ধোঁয়া নিয়ে প্রতিবেশী কলি আক্তারের সঙ্গে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে অন্য আসামিরা জ্যোৎস্না বেগমকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন। গুরুতর আহত জ্যোৎস্না কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২০১৬ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের স্বামী হাবিবুর রহমান বাদী হয়ে করিমগঞ্জ থানায় ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার সকালে বিচারক এই রায় ঘোষণা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন