আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মাদারীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

মাদারীপুর জেলা আ.লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

মাদারীপুরের কালকিনি উপজেলা ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার বিকেলে কালকিনি পৌর এলাকার ঠেঙ্গামারা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর থেকে খায়রুল আলম খোকন বেপারী কিছুদিন আত্মগোপনে থাকলেও পরে নিজ বাড়িতে অবস্থান করছেন। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে তাঁকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন।

এ ব্যাপারে কালকিনি থানার ওসি কে এম সোহেল রানা বলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. খায়রুল আলম খোকন বেপারীকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে। তা‌কে মাদারীপুর আদাল‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন