বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, বেলাবো, (নরসিংদী)

বেলাবতে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার

বেলাবে পৃথক ঘটনায় এক ট্রলি চালক ও গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বাজনাব গ্রামের একটি ধান ক্ষেত হতে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামে এক ট্রলি চালকের লাশ উদ্ধার করেছে বেলাব থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় উপজেলার বাজনাব এলাকায় বেলাব শিবপুর সড়কের পাশের একটি ধানের জমি হতে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আপন একই উপজেলার বাজনাব গালর্স স্কুল সংলগ্ন গ্রামের মস্তু মিয়ার ছেলো। সে ট্রলি চালানোর পাশাপাশি কাঠ মিস্ত্রির কাজ করতো বলে জানা যায়। তার পরিবারের দাবি তাকে অন্য কোথাও হত্যা করে লাশ এখানে ফেলে রাখা হয়েছে। অন্য দিকে শাহিনুর (২১) নামে এক গৃহবধূ স্বামীর সাথে অভিমান করে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তার বাড়ি পটুয়াখালী। সে বেলাবো উপজেলার বারৈচাতে ভাড়া থাকতেন।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত কারো পক্ষ হতে থানায় মামলা দায়ের করা হয়নি।

নিহতের বাবা মস্তু মিয়া জানান, রাতে এশার নামাজের পর তার পরিচিত বন্ধুর ডাকে ঘর থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরদিন সকালে খবর পাই তার লাশ এখানে পড়ে আছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. নাসির উদ্দীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করছি। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হবে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...