আহত কলেজছাত্রী লিজার পাশে দাঁড়ালেন খোন্দকার বাবলু

উপজেলা প্রতিনিধি, দৌলতপুর (মানিকগঞ্জ)

আহত কলেজছাত্রী লিজার পাশে দাঁড়ালেন খোন্দকার বাবলু

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বিষ্ণুপুর গ্রামে বিদ্যুৎ দুর্ঘটনায় আহত কলেজছাত্রী লিজা আক্তারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

বিজ্ঞাপন

তিন মাস আগে বৈদ্যুতিক শর্টসার্কিটে দগ্ধ হয়ে গুরুতর আহত হন মানিকগঞ্জ মহিলা কলেজের ছাত্রী লিজা আক্তার। হাসপাতালে ভর্তির পর চিকিৎসকরা তার ডান হাত কেটে ফেলেন। বর্তমানে তিনি শারীরিক কষ্টের পাশাপাশি আর্থিক সংকটেও পড়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় লিজার খোঁজ-খবর নিতে তার গ্রামের বাড়িতে উপস্থিত হন প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। এ সময় তিনি লিজার পরিবারকে সান্ত্বনা দেন এবং তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস ও নগদ অর্থ প্রদান করেন। একই সঙ্গে তিনি সমাজের বিত্তবানদেরও লিজার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলু, “ধন্যবাদ জানাই সোশ্যাল মিডিয়াকে এ ধরনের মানবিক খবর প্রকাশের জন্য। একটি দুর্ঘটনা লিজার স্বপ্নকে থামিয়ে দিয়েছে। সমাজের সকলে যদি এগিয়ে আসে, তবে সে আবার নতুন করে বাঁচতে পারবে।”

জিয়নপুর ইউনিয়ন বিএনপির নেতা মো. হিমু খান জানান, লিজা আক্তারের হাত প্রতিস্থাপন করতে তিন লাখ টাকা প্রয়োজন। আমরা সবার সহযোগিতা কামনা করছি।

স্থানীয় মো. দেলোয়ার হোসেন দুলাল (মাস্টার) জানান, এই মানবিক উদ্যোগে তারা অনুপ্রাণিত হয়েছেন। লিজার পরিবারও আশাবাদী সমাজের সহযোগিতায় মেয়েটি আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। সেই সাথে এলাকাবাসীর পক্ষেও থেকে ধন্যবাদ জানান প্রফেসর ড. খোন্দকার আকবর হোসেন বাবলুকে অসহায় মেয়েটির পাশে এসে দাঁড়ানোর জন্য।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন